সংবাদ
সংবাদ

এএফএর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

এএফএর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি
ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪-এর অনুষ্ঠান ‘ওয়াইফাই’-তে সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।   

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এএফএ যাতে বাণিজ্যিক কাজে তার নাম ও ছবি ব্যবহার না করে, সে জন্য আইনজীবীদের মাধ্যমে আইনি নোটিশ পাঠানোর উদ্যোগও নিয়েছেন মেসি। মূলত মার্কিন বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি থাকার পরও এএফএর এক স্থানীয় বিয়ার স্পনসর নিজেদের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করায় এই বিরোধের সূত্রপাত হয়। এএফএ সভাপতি তাপিয়ার অনুমতিতেই এমনটি করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।  

এর বাইরেও বেশ কিছু কারণে এএফএর ওপর অসন্তুষ্ট মেসি। এর মধ্যে রয়েছে গত অক্টোবরে বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে তার বিদায়ী ম্যাচের বাজে আয়োজন, ড্রোন প্রদর্শনীর ত্রুটি, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচে মেসিকে খেলানোর চুক্তিভঙ্গের অভিযোগ এবং এএফএর আন্তর্জাতিক আয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত নানা বিতর্ক। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মেসি কিংবা তাপিয়া - কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।  

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


এএফএর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪-এর অনুষ্ঠান ‘ওয়াইফাই’-তে সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।   

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এএফএ যাতে বাণিজ্যিক কাজে তার নাম ও ছবি ব্যবহার না করে, সে জন্য আইনজীবীদের মাধ্যমে আইনি নোটিশ পাঠানোর উদ্যোগও নিয়েছেন মেসি। মূলত মার্কিন বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি থাকার পরও এএফএর এক স্থানীয় বিয়ার স্পনসর নিজেদের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করায় এই বিরোধের সূত্রপাত হয়। এএফএ সভাপতি তাপিয়ার অনুমতিতেই এমনটি করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।  

এর বাইরেও বেশ কিছু কারণে এএফএর ওপর অসন্তুষ্ট মেসি। এর মধ্যে রয়েছে গত অক্টোবরে বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে তার বিদায়ী ম্যাচের বাজে আয়োজন, ড্রোন প্রদর্শনীর ত্রুটি, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচে মেসিকে খেলানোর চুক্তিভঙ্গের অভিযোগ এবং এএফএর আন্তর্জাতিক আয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত নানা বিতর্ক। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মেসি কিংবা তাপিয়া - কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।  


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত