সংবাদ
সংবাদ

৪৯ বছর পরও শচিনের সঙ্গী শৈশবের প্রথম ব্যাট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

৪৯ বছর পরও শচিনের সঙ্গী শৈশবের প্রথম ব্যাট

ক্রিকেটের সঙ্গে শচিন টেন্ডুলকারের পথচলা শুরু হয়েছিল ছোটবেলায়। সময়ের সঙ্গে সেই পথচলা তাঁকে নিয়ে গেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসনে। কিন্তু অসংখ্য অর্জন আর রেকর্ডের পরও শৈশবের স্মৃতিকে ভুলে যাননি ভারতের এই কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ৩৭ বছর পূর্তিতে পুরোনো একটি ছবি নতুন করে তুলে ধরেছেন তিনি। ছবিটির বিশেষত্ব হলো, শৈশবে যে ব্যাট হাতে তাঁকে দেখা গিয়েছিল, ৪৯ বছর পরও সেটি তাঁর সংগ্রহে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শৈশবের ছবির সঙ্গে বর্তমান সময়ের একটি ছবি প্রকাশ করেছেন শচিন। ক্যাপশনে লিখেছেন, ‘পেহলে ব্যাট কি বাত হ্যায়, ৪৯ সাল বাদ ভি মেরে সাথ হ্যায়!’ অর্থাৎ, প্রথম ব্যাটটি ৪৯ বছর পরও তাঁর সঙ্গেই রয়েছে।

ছোটবেলার ছবিতে লম্বা চুলের শচিনকে ব্যাট হাতে দেখা যায়। ব্যাটিংয়ের প্রস্তুতি নেওয়া সেই কিশোরের ছবিটি দীর্ঘদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত। এবার ৫৩ বছর বয়সে একই ব্যাট হাতে নতুন ছবি তুলে শৈশবের স্মৃতিকে ফিরিয়ে এনেছেন তিনি।

১৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক

১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শচিনের। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সবচেয়ে কম বয়সী ভারতীয় ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক করে এই রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী।

টেস্ট ও ওয়ানডেতে রেকর্ডের মালিক

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাট হাতে অসংখ্য কীর্তি গড়েছেন শচিন। টেস্ট ও ওয়ানডে - দুই সংস্করণেই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।

টেস্টে ২০০ ম্যাচ খেলে শচিন করেছেন ১৫ হাজার ৯২১ রান। এ সংস্করণে তাঁর সেঞ্চুরি ৫১টি। টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁর দখলে। ৩০০ ইনিংসে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে দ্রুততম এই কীর্তির মালিক হয়েছিলেন তিনি।

ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে শচিনের রান ১৮ হাজার ৪২৬। ৪৪.৮৩ গড়ে ব্যাট করে করেছেন ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি ফিফটি। ক্যারিয়ারের শুরুর দিকে মিডল অর্ডারে খেললেও পরে ওপেনার হিসেবে নিজের অবস্থান শক্ত করেন। ওয়ানডেতে ওপেনিং ব্যাটিংয়ের ধরন বদলাতেও ভূমিকা রেখেছেন এই ব্যাটার। তবে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছিল ৭৯ ম্যাচ।

বিশ্বকাপেও অনন্য শচিন

বিশ্বকাপের মঞ্চেও শচিনের পরিসংখ্যান উল্লেখযোগ্য। ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।

বিশ্বকাপে ৪৫ ম্যাচ খেলে ৫৬.৯৫ গড়ে তাঁর সংগ্রহ ২ হাজার ২৭৮ রান। এ সময় ছয়টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটি করেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকও শচিন।

ক্রিকেটে ‘মাস্টার ব্লাস্টার’ হিসেবে পরিচিত শচিনের ক্যারিয়ারজুড়ে রয়েছে অসংখ্য স্মরণীয় অর্জন। তবে রেকর্ডের দীর্ঘ তালিকার বাইরেও তাঁর কাছে বিশেষ জায়গা ধরে রেখেছে শৈশবের সেই প্রথম ব্যাট। এত বছর পরও সেটি নিজের কাছে রেখে পুরোনো দিনের স্মৃতিকে নতুন করে সামনে আনলেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৪৯ বছর পরও শচিনের সঙ্গী শৈশবের প্রথম ব্যাট

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত