সংবাদ

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯

দক্ষিণ তুরস্কের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির বরাতে বিবিসি জানিয়েছে, কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে ঘটা ওই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় ১৪ বছর বয়সী এক হামলাকারীও নিহত হয়েছে। দেশের দক্ষিণের আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন শিক্ষার্থীর গুলিবর্ষণের ঘটনায় ১৬ জন আহত হওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটলো। ওই শিক্ষার্থী হামলা চালানোর পর আত্মহত্যা করেছিল।

এদিকে স্থানীয় সময় গতকাল বুধবারের হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে হামলাকারী একজন শিক্ষার্থী। সে দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগজিন ছিল।

স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ের অভিযোগ করেছেন, অস্ত্রগুলো ওই শিক্ষার্থীর বাবা প্রাক্তন এক পুলিশ কর্মকর্তার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারীর বাবাকে পুলিশ আটক করেছে।

এই হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমাদের সন্তান, আমাদের পরিবার এবং আমাদের শিক্ষকদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

দক্ষিণ তুরস্কের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির বরাতে বিবিসি জানিয়েছে, কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে ঘটা ওই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় ১৪ বছর বয়সী এক হামলাকারীও নিহত হয়েছে। দেশের দক্ষিণের আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন শিক্ষার্থীর গুলিবর্ষণের ঘটনায় ১৬ জন আহত হওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটলো। ওই শিক্ষার্থী হামলা চালানোর পর আত্মহত্যা করেছিল।

এদিকে স্থানীয় সময় গতকাল বুধবারের হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে হামলাকারী একজন শিক্ষার্থী। সে দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগজিন ছিল।

স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ের অভিযোগ করেছেন, অস্ত্রগুলো ওই শিক্ষার্থীর বাবা প্রাক্তন এক পুলিশ কর্মকর্তার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারীর বাবাকে পুলিশ আটক করেছে।

এই হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমাদের সন্তান, আমাদের পরিবার এবং আমাদের শিক্ষকদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত