সংবাদ

কে কে থাক‌ছে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:০২ পিএম

কে কে থাক‌ছে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশেষে তাদের বহুল প্রতীক্ষিত স্কোয়াড ঘোষণা করেছে। অন্য দলগুলো একে একে দল ঘোষণা করলেও বেশ কিছুটা সময় নিচ্ছিল আলবিসেলেস্তেরা।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এই দলে বড় স্বস্তি হয়ে এসেছে অধিনায়ক লিওনেল মেসির অন্তর্ভুক্তি। গত সপ্তাহে ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় চোট পাওয়ায় বিশ্বকাপে তার খেলা নিয়ে তীব্র শঙ্কা তৈরি হয়েছিল। তবে ফুটবলপ্রেমীদের সব উদ্বেগ দূর করে এই মহাতারকাকে নিয়েই বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।

​সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সোনালী ট্রফি জেতাতে জাদুকরী ভূমিকা রেখেছিলেন লিওনেল মেসি। সেই আসরে তিনি নিজে ৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও ৩টি গোল। এবারও তার হাত ধরেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির শিষ্যরা। আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা। এরপর চূড়ান্ত প্রস্তুতির জন্য কানসাস সিটিতে নিজেদের মূল ক্যাম্পে যোগ দেবে দল।

​এবারের বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে লড়বে আর্জেন্টিনা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে তারা। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া ও জর্ডান।

​ঘোষিত এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

রক্ষণভাগ সামলানোর দায়িত্বে আছেন লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

মধ্যমাঠ বা মিডফিল্ডে খেলবেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

আর আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে থাকছেন হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

কে কে থাক‌ছে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত