সংবাদ

এবার সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:২০ পিএম

এবার সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

​অর্থপাচার ও ব্যাংক জালিয়াতির অভিযোগে চলমান আন্তর্জাতিক তদন্তের অংশ হিসেবে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি বহুতল সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধে সাড়া দিয়ে দেশটির মানি লন্ডারিংবিরোধী ইউনিট 'মোকাস' (MOKAS) আদালতে আবেদন করলে গত ১৯ মে সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত এই জব্দাদেশ জারি করে।

জব্দ সম্পত্তিটি সাইপ্রাসের পারেকলিসিয়া এলাকায় অবস্থিত একটি দুইতলা বাড়ি। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান কুইন ইমানুয়েলের মাধ্যমে এস আলম দাবি করেছেন, "তার সব বিনিয়োগ বৈধ বিদেশি উৎস থেকে এসেছে এবং তার বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপগুলো সম্পূর্ণ অযৌক্তিক।"

​অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সালে সাইপ্রাসের বিতর্কিত ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকত্ব পেয়েছিলেন এস আলম।

বাংলাদেশি তদন্তকারীদের নথি অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ভুয়া কোম্পানি ও আর্থিক লেনদেনের মাধ্যমে তার ব্যাংক জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই আদালতের আদেশের একদিন পরই বাংলাদেশের একটি আদালত ইসলামী ব্যাংক থেকে নেওয়া প্রায় ৬ মিলিয়ন ইউরোর ঋণ জালিয়াতির মামলায় এস আলমসহ তার ১০ আত্মীয় ও সহযোগীকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়। অভিযোগ রয়েছে, এই বিপুল পরিমাণ ঋণ ১৩৪টি বাস কেনার জন্য নেওয়া হলেও বাস্তবে কোনো বাস কেনা হয়নি।

​তদন্ত সংশ্লিষ্টরা জানান, এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান দেশের মূল ধারার আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের ঋণ নেয়, যার অনেকগুলোই পরে খেলাপিতে পরিণত হয়। দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বড় প্রভাব পড়েছে উল্লেখ করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সম্প্রতি জানিয়েছেন, "এই প্রক্রিয়ায় দেশ থেকে প্রায় ৮ বিলিয়ন ইউরোর (৮০০ কোটি ইউরো) বেশি অর্থ পাচার করা হয়েছে।"

বাংলাদেশি কর্তৃপক্ষের ধারণা, এই পাচার করা অর্থের একটি বড় অংশ সাইপ্রাস, সিঙ্গাপুর ও বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে তদন্তের অংশ হিসেবে ২০১৬ সালে এস আলমের অধিগ্রহণ করা ‘এসিএলএআরই ইন্টারন্যাশনাল’ নামের একটি কোম্পানির কার্যক্রমসহ সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সিতে থাকা বিভিন্ন কোম্পানি ও ট্রাস্টের মালিকানা কাঠামো এবং তাদের সব আর্থিক লেনদেন নিবিড়ভাবে খতিয়ে দেখছে আন্তর্জাতিক ও দেশীয় তদন্ত সংস্থাগুলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

এবার সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত