সংবাদ

টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড, ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম

টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড, ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। আর কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে একাদশে জায়গা হয়নি পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নাহিদ রানার। স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

এর আগে, নিউজল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৯ রান। ২০১৩ সালে ফতুল্লায় এই রেকর্ডটি করেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪১ রান। ২০১৬ সালে ক্রাইস্টচার্চে এই পাহাড় সমান ইনিংসটি খেলেছিল কিউইরা। আর দুদলের মধ্যকার ওয়ানডে প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি সাবেক কিউই ব্যাটার রস টেইলরের। তিনি করেছিলেন ১০১০ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৯৪ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড, ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। আর কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে একাদশে জায়গা হয়নি পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নাহিদ রানার। স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

এর আগে, নিউজল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৯ রান। ২০১৩ সালে ফতুল্লায় এই রেকর্ডটি করেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪১ রান। ২০১৬ সালে ক্রাইস্টচার্চে এই পাহাড় সমান ইনিংসটি খেলেছিল কিউইরা। আর দুদলের মধ্যকার ওয়ানডে প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি সাবেক কিউই ব্যাটার রস টেইলরের। তিনি করেছিলেন ১০১০ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৯৪ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত