সংবাদ

গেট থেকে সিট, পানি থেকে খাবার- সবকিছুই বদলাবেন তামিম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

গেট থেকে সিট, পানি থেকে খাবার- সবকিছুই বদলাবেন তামিম
তামিম ইকবাল

দর্শকদের মাঠে এসে খেলা দেখা যেন সত্যিকারের এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে, সেটাই এখন চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দুতে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দীর্ঘদিন পর ক্রিকেটের সবচেয়ে বড় স্টেকহোল্ডারদের দিকে ফিরে তাকানোর সময় এসেছে বলে মনে করছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম জানান, খেলোয়াড়, কোচ, স্টাফ- সবার বিষয় নিয়ে বোর্ড নিয়মিত আলোচনা করলেও দর্শকদের সুযোগ-সুবিধা নিয়ে কখনো ভাবা হয়নি। সেটাই তিনি বদলাতে চান।

তামিম বলেন, ‘আমরা আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার- আমাদের দর্শক, যারা মাঠে খেলা দেখতে আসেন- তাদের সুযোগ-সুবিধা নিয়ে কখনও কথা বলিনি। আমি এই বিষয়টা বদলাতে চাই।’

শুধু উদ্যোগ নয়, দর্শকদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা শুনতে চান তিনি। গেট থেকে শুরু করে সিটে বসা, পানি ও খাবারের ব্যবস্থা- সবকিছু নিয়েই জানতে চান সমর্থকদের কথা।

তামিম বলেন, ‘সবাইকে একসঙ্গে ডেকে কথা বলা সম্ভব নয়। আমরা র্যান্ডমভাবে ৫ থেকে ১০ জন দর্শককে বেছে নিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বসব। তাদের অভিজ্ঞতা জানব—কোথায় সমস্যা, কী উন্নতি করা যায়।’

এ ছাড়া বিসিবির কর্মীরা বিভিন্ন গ্যালারিতে গিয়ে দর্শকদের মতামত সংগ্রহ করে সরাসরি তাঁকে রিপোর্ট করবেন।

শুক্রবার (১৭ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ থেকেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তামিম। তিনি দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন জানানোর পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

‘সামনের হোম সিরিজগুলোতে আপনাদের সুযোগ-সুবিধা বাড়াতে চাই। শুক্রবার প্রথম ওয়ানডেতে আপনারা সবাই মাঠে আসবেন, বাংলাদেশ দলকে সমর্থন করবেন এবং নিজেদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। যাতে আমরা বিসিবির পক্ষ থেকে আরও উন্নতি করতে পারি,’ বলেন তামিম।

ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক স্বস্তির খবর। দীর্ঘদিন পর দর্শকদের কথা ভাবা শুরু করায় সমর্থক মহলে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পড়েছে। এখন দেখার বিষয়, মাঠে তা বাস্তবায়িত হয় কতখানি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গেট থেকে সিট, পানি থেকে খাবার- সবকিছুই বদলাবেন তামিম

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত