যুদ্ধবিরতি নিয়ে লেবানন সরকারের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী সকল প্রবাসী বাংলাদেশিকে নির্দিষ্ট অবস্থান স্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এ নির্দেশনা দেয়া হয়। জানিয়েছে আন্তর্জাতি সংবাদি সংস্থাগুলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ বিরতির বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা কিংবা ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের অবস্থানস্থল ত্যাগ না করার অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, কফিল (নিয়োগকর্তা) নিজ বাসস্থান অথবা কর্মস্থলে ফিরে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করলেই কেবল কর্মস্থল বা আবাসস্থলে ফেরত যাওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করা হলো।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন