সংবাদ

জেদ্দায় পৌঁছেছেন প্রথম ৪১৯ হজযাত্রী

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

জেদ্দায় পৌঁছেছেন প্রথম ৪১৯ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাওয়া প্রথম হজ ফ্লাইটটি সফলভাবে সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 'বিজি ৩০০১' ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় আজ ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে প্রথম ফ্লাইটের ৪১৯ জন হজযাত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম

অভ্যর্থনা সভার অংশ হিসেবে হজযাত্রীদের হাতে ফুল এবং রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন এবং জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদি। এছাড়াও সৌদি আরবের হাজি অভ্যর্থনা প্রতিষ্ঠান ‘নুসুক মারহাবা’র পক্ষ থেকেও হজযাত্রীদের শুভেচ্ছা জানানো হয়

এর আগে, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ‘হজ ফ্লাইট-২০২৬’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া ও শুভকামনা জানান

প্রথম ফ্লাইটের ৪১৯ জন হাজি জেদ্দায় পৌঁছানোর মাধ্যমে চলতি বছরের হজ যাত্রার মূল কার্যক্রম শুরু হলো। বিমানবন্দর থেকে হজযাত্রীদের নির্ধারিত বাসে করে তাঁদের জন্য বরাদ্দকৃত আবাসস্থলে নিয়ে যাওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরবের বাংলাদেশ হজ মিশন হাজিদের যাতায়াত ও অবস্থান নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জেদ্দায় পৌঁছেছেন প্রথম ৪১৯ হজযাত্রী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত