দেশের বেসরকারি খাতের অন্যতম প্রতিষ্ঠিত ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘নতুন স্বপ্নপূরণে আপনাকে সাথে নিয়েই আমাদের এগিয়ে চলা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে ব্যাংকটি।
মঙ্গলবার (২ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন)।
ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামীদ সোহাগ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ ছাড়া বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, উদ্যোক্তা পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও অধ্যাপক নাসরিন সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম ও মেইন শাখার প্রধান মো. আব্দুল আউয়ালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) তার বক্তব্যে ব্যাংকের গ্রাহক সংখ্যা, শাখা বিস্তার ও আমানত সংগ্রহের সামগ্রিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলার ব্যাংক’ খ্যাত মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে। গত ২৭ বছরের কঠোর পরিশ্রমে ব্যাংকটি একটি গ্রাহকবান্ধব, বিশ্বস্ত ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভবিষ্যতে করপোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, গ্রাহকদের চাহিদা পূরণে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা আরও ব্যাপক ও বিস্তৃত করা হবে। চলতি বছর খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে কৃষি, এসএমই ও রিটেইল খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশের প্রত্যন্ত জনপদে শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের সব শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সব বিভাগে কেক কাটা হয় এবং গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন