বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। খবর পেয়ে তাঁর গ্রামের বাড়িতে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কান্না ও শোকের মাতম ছড়িয়ে পড়ে।
সোমবার (১ জুন) বিকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোলার দক্ষিণদিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নিজ এলাকায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের আবহ সৃষ্টি হয়।
স্থানীয়রা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ ভোলার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষ একজন অভিভাবকসুলভ নেতাকে হারালেন বলে মন্তব্য করেন অনেকে। অনেকেই তার কথা স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের পাশে দাফন করা হবে।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই নেতা।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন