সংবাদ

সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন জহুরুল হক জনি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন জহুরুল হক জনি
ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে ক্যামেরা জার্নালিস্ট জহুরুল হক জনির হাতে ‘আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দিচ্ছেন অতিথিরা।

সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাভিশনের সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট মোহাম্মদ জহুরুল হক জনি।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ধানমন্ডির একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক সংগঠন ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর পক্ষ থেকে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, করোনা মহামারি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা এবং বিশেষ করে গত জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন জহুরুল হক জনি।

দেশবাসীর কাছে সঠিক তথ্য ও চিত্র পৌঁছে দিতে তার নিরলস ও নির্ভীক ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এই লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা গণমাধ্যমকর্মীদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত ও উজ্জীবিত করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন জহুরুল হক জনি

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাভিশনের সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট মোহাম্মদ জহুরুল হক জনি।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ধানমন্ডির একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক সংগঠন ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর পক্ষ থেকে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, করোনা মহামারি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা এবং বিশেষ করে গত জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন জহুরুল হক জনি।

দেশবাসীর কাছে সঠিক তথ্য ও চিত্র পৌঁছে দিতে তার নিরলস ও নির্ভীক ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এই লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা গণমাধ্যমকর্মীদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত ও উজ্জীবিত করবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত