নিজ পিতৃভূমি বগুড়ায় একদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে সড়কপথে তার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর
এই সফরে তিনি একগুচ্ছ
উন্নয়ন প্রকল্পের ঘোষণার পাশাপাশি বিচার বিভাগের ডিজিটালাইজেশনে এক যুগান্তকারী পদক্ষেপ
হিসেবে ‘ই-বেইল বন্ড’
বা ইলেকট্রনিক জামিননামা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সফরসূচি
অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে বগুড়া সার্কিট হাউজে যাত্রাবিরতির পর সরাসরি আদালত
প্রাঙ্গণে উপস্থিত হবেন। সেখানে তিনি আইনজীবীদের জন্য
নবনির্মিত আধুনিক বার ভবন উদ্বোধন
করবেন। এরপর জেলা ও
দায়রা জজ আদালতের কনফারেন্স
রুমে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’
ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন।
সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে, বগুড়া
থেকেই এই ডিজিটাল জামিন
প্রক্রিয়া শুরু হয়ে পর্যায়ক্রমে
সারা দেশে ছড়িয়ে দেওয়া
হবে।
বর্তমানে
প্রচলিত পদ্ধতিতে জামিননামা দাখিল ও কারামুক্তির প্রক্রিয়ায়
বিচারপ্রার্থী ও তাদের স্বজনদের
নানা ভোগান্তির শিকার হতে হয়। সনাতন
পদ্ধতিতে সময়ের অপচয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে জামিন
জালিয়াতি ও দালাল চক্রের
দৌরাত্ম্য দেখা যায়। ই-বেইল বন্ড চালু
হলে এ অবস্থার আমূল
পরিবর্তন আসবে বলে আশা
করা হচ্ছে।
ডিজিটাল
এই প্রক্রিয়ার সুফল নিয়ে বগুড়া
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন
বলেন, ডিজিটাল পদ্ধতিতে জামিননামা যাচাই ও কার্যকর হওয়ার
ফলে বন্দিদের স্বজনদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। একই
সঙ্গে জামিন জালিয়াতি ঠেকানো ও অসাধু চক্রের
প্রভাব কমানো সম্ভব হবে।
বগুড়া
জেলা ও দায়রা জজ
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ জানান, মাত্র ৩০ মিনিটের মূল
অনুষ্ঠান হলেও প্রধানমন্ত্রীর এই
সফরকে স্মরণীয় করে রাখতে আইনজীবীদের
মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সব প্রস্তুতি এরই
মধ্যে সম্পন্ন হয়েছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন