বগুড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়া পৌর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার কার্যক্রম
শুরু হয়েছিল। উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই পৌরসভাটি আজ প্রধানমন্ত্রীর হাত ধরে সিটি
করপোরেশনে উন্নীত হলো। এই রূপান্তরের ফলে উত্তরবঙ্গের এই জনপদে নাগরিক সুযোগ-সুবিধা
ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের
মতো নিজ জেলা বগুড়ায় সফরে এসেছেন তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান।
সকাল ৯টা ৫৮ মিনিটে সার্কিট হাউসে পৌঁছানোর পর থেকেই তিনি একের পর এক উন্নয়নমূলক কর্মসূচিতে
অংশ নিচ্ছেন:
বিকেল ৪টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে
আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর নবনির্মিত বগুড়া
প্রেসক্লাব ভবন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন শেষে
সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
বগুড়া শহরকে সিটি করপোরেশনে রূপান্তর করার এই ঐতিহাসিক মুহূর্তকে
কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শহরজুড়ে আলোকসজ্জা ও তোরণ
নির্মাণ করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন