পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশে হামের টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার (২০ এপ্রিল) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক
দুর্নীতি হয়েছে। এর ফলে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে কাজ করার সুযোগ পাননি
এবং অনেকের বেতন-ভাতা নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ২০২০ সালের পর ২০২৫ সালে
একটি জরুরি টিকাদান কর্মসূচি হওয়া উচিত ছিল, যা তৎকালীন সরকারের ব্যর্থতায় সম্পন্ন
হয়নি।
বর্তমান সরকারের দ্রুত পদক্ষেপের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী
বলেন:
"আমাদের সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই
হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা দ্রুততম সময়ে এর চিকিৎসা ও প্রতিরোধে জরুরি ব্যবস্থা
গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা এবং ৫টি মহানগরীতে টিকাদান শেষ
করে আজ থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হলো।"
এবারের কর্মসূচির আওতায় সারা দেশের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী
প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল
আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ স্বাস্থ্য
বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন