সংবাদ

১৪ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:৫১ এএম

১৪ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী

দেশের আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৬-২৭) বড় জয় পেয়েছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী-সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী।

​বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।

​ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন ২,৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট। ​সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২,৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।

​অন্যান্য পদে বিজয়ীরা:

​নীল প্যানেল থেকে অন্যান্য পদে বিজয়ীরা হলেন:

​সহ-সভাপতি: মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান।

​কোষাধ্যক্ষ: মো. জিয়াউর রহমান।

​সহ-সম্পাদক: মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

​সদস্য (৬ জন): এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান।

​অন্যদিকে, সদস্যের বাকি একটি পদে জয় পেয়েছেন সবুজ প্যানেলের প্রার্থী আজিম উদ্দিন পাটোয়ারী।

​গত ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী এই নির্বাচনে ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪০ জন প্রার্থী।

​উল্লেখ্য, সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত 'সাদা প্যানেল' নির্বাচনে অংশ নিতে পারেনি। গত ২৬ এপ্রিল এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে তাদের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল বিএনপি সমর্থিত নীল প্যানেল, জামায়াত সমর্থিত সবুজ প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেলের মধ্যে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

১৪ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত