ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা মো. মনিরুজ্জামান মিঞা। পাশাপাশি আলোচিত জেলা সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
কুমিল্লায় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার। আর কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের ডিসি পদে বদলি করা হয়েছে।
এর আগে গত ২১ জুন সিলেটের ডিসি পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়।
এদিকে, ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে এতদিন দায়িত্ব পালন করা শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় ঢাকার নতুন কমিশনার হিসেবে মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন