সংবাদ

৪৭তম বিসিএসে ক্যাডারে ১৩২০, নন-ক্যাডারে ২০১ মনোনীত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৪০ পিএম

৪৭তম বিসিএসে ক্যাডারে ১৩২০, নন-ক্যাডারে ২০১ মনোনীত
ছবি : সংগৃহীত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফলাফল প্রকাশ করে। পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফলাফল দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সব প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ায় আজই ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া শুরু হয়।

মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছিল। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল প্রকাশ করেছে কমিশন।

'পিএসসি জানিয়েছে, নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কমিশন 'ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার' রোডম্যাপ তৈরি করেছে, যা সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে। এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করা হবে।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়। নতুন রোডম্যাপ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বিসিএস প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছে পিএসসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

৪৭তম বিসিএসে ক্যাডারে ১৩২০, নন-ক্যাডারে ২০১ মনোনীত

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত