সংবাদ

ছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

প্রতিনিধি, গোবিপ্রবি
প্রতিনিধি, গোবিপ্রবি
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

ছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
ছবি : সংগৃহীত

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করা এসব শিক্ষকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন-ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম ও আশরাফুল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক পান্থ প্রতিম সরকার, প্রভাষক মো. আহসানউল্লাহ, মো. খায়রুল বাশার ও উপমা দাস। এ ছাড়া পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কাকলী খাতুন, সিএসই বিভাগের প্রভাষক ময়মুনা বেগম কলি, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবব্রত পাল এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ রহমানও রয়েছেন এই তালিকায়।

অন্য শিক্ষকেরা হলেন-লোকপ্রশাসন বিভাগের মো. মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের তাসনিয়া নাহিয়ান জুলফিকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধরা তাহ্সিন, এসিসিই বিভাগের ফারজানা ইয়াসমিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. উজ্জল হুসাইন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাবিয়া খাতুন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, চাকরিচ্যুত শিক্ষকদের শিক্ষাছুটিকালীন বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করা যাবতীয় অর্থ বিধি মোতাবেক ফেরত দিতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

ছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত