ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার চাকরির মেয়াদ শেষ করে অবসরে গেছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার কর্মজীবনের শেষ দিন।
রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিশনার নিয়োগের আদেশ না আসা পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে নজরুল ইসলামই ডিএমপির হাল ধরবেন।
দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এস এন নজরুল ইসলাম জানান, সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি ডিএমপি কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২৬ মার্চ অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বিদায়ের মাধ্যমে ডিএমপি প্রশাসনে আবারও নতুন পরিবর্তনের অপেক্ষা শুরু হলো।
এস এন নজরুল ইসলাম ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ২৭ ডিসেম্বর তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে যোগ দেন। গত সপ্তাহে তাকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হলেও তিনি ডিএমপি ছাড়ার আগেই এই নতুন দায়িত্ব পেলেন।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন