সংবাদ

যুক্তরাষ্ট্রের চুক্তিতে আমাদের কিছু জানানো হয়নি: জামায়াত আমির

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের চুক্তিতে আমাদের কিছু জানানো হয়নি: জামায়াত আমির
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের শঙ্কা

সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে জামায়াতের সঙ্গে কারও কোনো আলোচনা হয়নি। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একজন মানুষও এ ব্যাপারে একটি শব্দও উচ্চারণ করেননি।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তবে চুক্তি বাতিলের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে কোন একজন মানুষও আমাদের সঙ্গে চুক্তির ব্যাপারে একটা শব্দও উচ্চারণ করেনি। এটা আমাদের পজিশন।’

তিনি জানান, জামায়াত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে সম্পূর্ণ বাইরে ছিল। তবে এই চুক্তি বাতিল করা উচিত কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কোনো মন্তব্য এড়িয়ে যান।

ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতনের ঘটনাকে ‘মানবতার জুলুম’ বলে আখ্যায়িত করেছেন জামায়াত আমির। তিনি বলেন, ‘শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দুনিয়ায় যেখানে এ ধরনের অপকর্ম হবে, আমরা তার নিন্দা জানাই। শুধু ধর্মীয় পরিচয়ে আঘাত করার অধিকার এই দুনিয়া কাউকে দেয় না। কোন দেশের সংবিধানও না।’

পদ্মা ব্যারেজ চুক্তিকে অভিনন্দন জানালেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে মনে করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পদ্মা ব্যারেজ করবেন ঠিক আছে, তাই বলে তা তিস্তার বিনিময়ে নয়। অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে আমাদের স্পষ্ট অবস্থান রয়েছে। এর ভিন্ন কিছু আমরা চাই না।’

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলে আবারও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘জনগণ বলছে, ভোট দিলাম একদলকে, সরকার গঠন করলো আরেক দল। এটা শুনলে অনেকে মন খারাপ করে।’

তিনি রেজওয়ানা হাসানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘উনি বলেছিলেন একটা দল ১৬৮টি আসন পেতে যাচ্ছিলো, আমরা ৬৮-এ নামিয়ে আনছি। সেই ৬৮টি সিট পাওয়া দল তো আমরা জামায়াতে ইসলামী।’

অন্তর্বর্তী সরকারের সবাই মিলে এই কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, ‘নির্বাচনের আগে ড. ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দিয়ে এসেছিলেন। নির্বাচনের আগে যদি ক্যাপ্টেনই সিলেক্ট হয়ে যায়, তাহলে নির্বাচনের দরকার কী ছিলো?’

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘জাতীয় নির্বাচনের পর বগুড়া ও শেরপুরে দুটি উপ-নির্বাচনে কাণ্ডকারখানা দেশবাসী দেখেছে। সেখানে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কি না, আশঙ্কা করাই যায়।’ তবে তিনি জানান, জামায়াত নির্বাচনমুখী দল। সব নির্বাচনেই অংশগ্রহণ করতে চায় এবং করবে।

এর আগে শুক্রবার সকালে রংপুর নগরীর মডার্ন মোড়ে মডেল কলেজ প্রাঙ্গণে জামায়াতের রংপুর বিভাগীয় জেলা-উপজেলা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির। কিন্তু সেই সভায় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ ব্যাপারে জামায়াত মহানগর নেতা অ্যাডভোকেট কাওছার বলেন, ‘ওই সভায় সাংবাদিকদের অ্যাক্সেস নেই।’ তবে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া হলেও ওই সম্মেলন ফেসবুকে লাইভ করা হয় বলে জানা গেছে।

রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলালসহ বিশিষ্ট নাগরিকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের চুক্তিতে আমাদের কিছু জানানো হয়নি: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত