সংবাদ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলে, নেপথ্যে কারা?

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলে, নেপথ্যে কারা?
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলের কাছে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল রোববার সকালে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

অপহৃত জেলেরা হলেন-মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আইয়ুব আলী (৩৭) ও ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

বোট মালিক সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কায়ুকখালী ঘাট থেকে একটি ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যান। ট্রলারটি ছেঁড়া দ্বীপের কাছাকাছি পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে মিয়ানমারের ভেতরে চলে যান। এ সময় আশপাশে থাকা অন্যান্য ট্রলারগুলো দ্রুত নিরাপদে সরে আসতে সক্ষম হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শোনা গেছে। ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলে, নেপথ্যে কারা?

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ উপকূলের কাছে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল রোববার সকালে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

অপহৃত জেলেরা হলেন-মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আইয়ুব আলী (৩৭) ও ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

বোট মালিক সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কায়ুকখালী ঘাট থেকে একটি ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যান। ট্রলারটি ছেঁড়া দ্বীপের কাছাকাছি পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে মিয়ানমারের ভেতরে চলে যান। এ সময় আশপাশে থাকা অন্যান্য ট্রলারগুলো দ্রুত নিরাপদে সরে আসতে সক্ষম হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শোনা গেছে। ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত