সংবাদ

বদরগঞ্জে ৪৮ ঘণ্টায় ৭ জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

বদরগঞ্জে ৪৮ ঘণ্টায় ৭ জনের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে গত দুই দিনে পৃথক ঘটনায় এক নারী ও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন আত্মহত্যা করেছেন। বাকিদের মৃত্যু হয়েছে বজ্রপাত, পানিতে ডুবা ও সড়ক দুর্ঘটনায়। এ ছাড়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে ধানক্ষেত থেকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার ও আজ সোমবার এসব মৃত্যুর ঘটনা ঘটে। রোববার দামোদরপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় হৃদয় বাবু (৩১) ও কুতুবপুর ইউনিয়নের নাটারাম এলাকায় শাহনাজ পারভীন (৪০) নামের এক গৃহবধূ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ সোমবার সকালে পৌর শহরের হাসপাতালপাড়া এলাকায় নিলয় কুণ্ডু (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় মৃত্যুর মধ্যে লোহানীপাড়া ইউনিয়নের চড়ক ডাঙ্গা এলাকায় পানিতে ডুবে অরপিটা টুডু (১৯) নামের এক আদিবাসী তরুণীর মৃত্যু হয়েছে। রাধানগর ইউনিয়নের ধাপপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সালেক উদ্দিন নাঈম (১৪) নামের এক কিশোর প্রাণ হারায়। একই ইউনিয়নের দিলালপুর এলাকায় বজ্রপাতে মারা গেছেন ফেরদৌস ইসলাম (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

এ ছাড়া আজ সোমবার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ এলাকার একটি ধানক্ষেত থেকে জাহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, গত দুই দিনে পৃথক ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিটি ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

বদরগঞ্জে ৪৮ ঘণ্টায় ৭ জনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত