সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোবাইল অপারেটর বাংলালিংক-এর মূল প্রতিষ্ঠান ‘ভিওন’ এর চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশে ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে যেন ডিজিটাল ডিভাইস তথা স্মার্টফোন পৌঁছে যায়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করতে ভিওন চেয়ারম্যানকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ইন্টারনেটের খরচ কমলে দেশের সব স্তরের মানুষ খুব সহজেই ডিজিটাল সেবার সুফল ভোগ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোবাইল অপারেটর বাংলালিংক-এর মূল প্রতিষ্ঠান ‘ভিওন’ এর চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশে ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে যেন ডিজিটাল ডিভাইস তথা স্মার্টফোন পৌঁছে যায়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করতে ভিওন চেয়ারম্যানকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ইন্টারনেটের খরচ কমলে দেশের সব স্তরের মানুষ খুব সহজেই ডিজিটাল সেবার সুফল ভোগ করতে পারবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত