ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে অনলাইন আবেদনের মাধ্যমে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ১ হাজার ৭৩১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা। এই সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শাহীনা নাসরিন বলেন, প্রকৃত কৃষকেরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া সরাসরি গুদামে ধান দিতে পারেন, সেটি নিশ্চিত করা হবে। এখানে মধ্যস্বত্বভোগীদের কোনো স্থান নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তকভীর হোসেন ও খাদ্যগুদাম কর্মকর্তা আমির হোসেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন