সংবাদ

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা
দিঘলিয়া থানা। ছবি : সংবাদ

খুলনার দিঘলিয়া উপজেলায় সমির ভট্ট (৪০) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমির ভট্ট দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সমির যাত্রী নিয়ে মোল্লাডাঙ্গা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে রাস্তায় ফেলে রেখে যায়। সমিরের গোঙানি শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে এর কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডস্থলের কিছু দূর থেকে নিহতের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

খুলনায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী তৎপরতা ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত বৃহস্পতিবার রাতে রূপসার জাবুসায় প্রতিপক্ষের হামলায় আহত হাসান শেখ ওরফে বিহারী হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার সন্ধ্যায় নগরীর রূপসা নতুন বাজার এলাকায় এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়। এ ছাড়া ২ জুলাই ও ২৯ জুন যথাক্রমে লবণচরা ও গল্লামারী এলাকায় আরও দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, খুলনায় গত ২৩ মাসে ৮৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রাণ হারিয়েছেন ১৯ জন। এসব হত্যাকাণ্ডের অন্তত ৩৪টির সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত