সংবাদ

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল স্বর্ণ-টাকা

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল স্বর্ণ-টাকা
আলমারি ও আসবাবপত্র তছনছ করে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি : সংবাদ

ঢাকার দোহার উপজেলায় একটি প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের তালা কেটে ভেতরে ঢুকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা লুটে নিয়েছে। রোববার (৫ জুলাই) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের প্রধান কাশেম খাঁ জানান, তার ৪ ছেলের মধ্যে দুজন যুক্তরাজ্যে এবং দুজন কাতারে কর্মরত। শুক্রবার (৩ জুলাই) দুপুরে তিনি ও তার স্ত্রী ঢাকার বাসায় গিয়েছিলেন। শনিবার (৪ জুলাই) ভোরে তার কাতারপ্রবাসী এক ছেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকাতেই অবস্থান করছিলেন। রোববার ভোরে তার পুত্রবধূ ফোন করে বাড়িতে চুরির খবর জানান।

সরেজমিনে দেখা যায়, দুর্বৃত্তরা ঘরের মূল দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করেছে। এরপর আলমারি ও আসবাবপত্র ভেঙে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, আলমারিতে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা খোয়া গেছে।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল স্বর্ণ-টাকা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ঢাকার দোহার উপজেলায় একটি প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের তালা কেটে ভেতরে ঢুকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা লুটে নিয়েছে। রোববার (৫ জুলাই) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের প্রধান কাশেম খাঁ জানান, তার ৪ ছেলের মধ্যে দুজন যুক্তরাজ্যে এবং দুজন কাতারে কর্মরত। শুক্রবার (৩ জুলাই) দুপুরে তিনি ও তার স্ত্রী ঢাকার বাসায় গিয়েছিলেন। শনিবার (৪ জুলাই) ভোরে তার কাতারপ্রবাসী এক ছেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকাতেই অবস্থান করছিলেন। রোববার ভোরে তার পুত্রবধূ ফোন করে বাড়িতে চুরির খবর জানান।

সরেজমিনে দেখা যায়, দুর্বৃত্তরা ঘরের মূল দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করেছে। এরপর আলমারি ও আসবাবপত্র ভেঙে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, আলমারিতে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা খোয়া গেছে।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত