সংবাদ

ঢাকায় প্রথম ফিরতি হজ ফ্লাইট, প্রথম দিনে ফিরছেন ৫৪৩৪ হাজি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:১২ পিএম

ঢাকায় প্রথম ফিরতি হজ ফ্লাইট, প্রথম দিনে ফিরছেন ৫৪৩৪ হাজি

​পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে দশটার দিকে হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে এ বছরের হাজিদের দেশে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

​ফিরতি যাত্রার প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। বিমানবন্দরে আসা হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

​বিমানবন্দরে অবতরণের পর প্রত্যেক হাজিকে তাৎক্ষণিকভাবে ৫ লিটার করে পবিত্র জমজমের পানি উপহার দেওয়া হবে।

​গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। ​হজ পালন শেষে সুস্থ শরীরে প্রিয়জনদের কাছে ফিরতে পেরে হাজিদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতেও হাজিদের নির্বিঘ্নে ও দ্রুত খালাসের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

ঢাকায় প্রথম ফিরতি হজ ফ্লাইট, প্রথম দিনে ফিরছেন ৫৪৩৪ হাজি

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

​পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে দশটার দিকে হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে এ বছরের হাজিদের দেশে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

​ফিরতি যাত্রার প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। বিমানবন্দরে আসা হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

​বিমানবন্দরে অবতরণের পর প্রত্যেক হাজিকে তাৎক্ষণিকভাবে ৫ লিটার করে পবিত্র জমজমের পানি উপহার দেওয়া হবে।

​গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। ​হজ পালন শেষে সুস্থ শরীরে প্রিয়জনদের কাছে ফিরতে পেরে হাজিদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতেও হাজিদের নির্বিঘ্নে ও দ্রুত খালাসের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত