সংবাদ

দুমকিতে অটোরিকশা উল্টে অতিরিক্ত সচিব আহত

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

দুমকিতে অটোরিকশা উল্টে অতিরিক্ত সচিব আহত
পটুয়াখালী জেনারেল হাসপাতাল। ছবিঃ সংবাদ

পটুয়াখালীর দুমকি উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালী  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আজ দুপুরে দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায় নিজের গ্রামের বাড়িতে ব্যক্তিগত সফরে আসেন। এলাকার একটি সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় পাংগাশিয়া ব্রিজের ঢাল নামার মুহূর্তে গাড়িটি হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে গেলে তিনি ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৯ মে ২০২৬

দুমকিতে অটোরিকশা উল্টে অতিরিক্ত সচিব আহত

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকি উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালী  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আজ দুপুরে দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায় নিজের গ্রামের বাড়িতে ব্যক্তিগত সফরে আসেন। এলাকার একটি সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় পাংগাশিয়া ব্রিজের ঢাল নামার মুহূর্তে গাড়িটি হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে গেলে তিনি ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত