সংবাদ

​দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:০০ পিএম

​দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

​যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়াতে দেশের সাধারণ নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​আজ শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দিনটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষ যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন ও সহযোগিতা করে, তবেই শহীদ রাষ্ট্রপতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে। ​তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, ​"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা প্রত্যেকে আমাদের সমাজে তাকে বিভিন্নভাবে সাহায্য করব। একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী বা শাহাদাতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।"

​প্রধানমন্ত্রী আরও বলেন, "আসুন, আমরা আজকে সেই কাজটিই করি। আমরা প্রত্যেকে যার যার স্ব-স্ব অবস্থান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন তাদেরকে স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতা করব, তাদের আমরা সাহায্য করব একজন নাগরিক হিসেবে।"

​রাস্তায় অনুষ্ঠান আয়োজনের কারণে মানুষের চলাচলে যেন কোনো সমস্যা না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখেন প্রধানমন্ত্রী। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আজকে আর কথা বাড়াব না, কারণ আমরা রাস্তার ওপরেই অনুষ্ঠানটি করছি, মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।"

​তবে দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব দ্রুতই বসার ইঙ্গিত দিয়েছেন সরকারপ্রধান। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

​দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত