মানিকগঞ্জের ঘিওরে মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে ঘিওর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া ও ইভটিজিংমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এসব সামাজিক ব্যাধি যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই যুব সমাজকে রক্ষা করে দেশকে এগিয়ে নিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুশতাক আহমেদ দিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন