সংবাদ

মাইন বিস্ফোরণে নিহতদের পরিবারকে সহায়তা প্রদান

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম

মাইন বিস্ফোরণে নিহতদের পরিবারকে সহায়তা প্রদান
বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে নগদ অর্থ ও চাল বিতরণ। ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাইন বিস্ফোরণে নিহত ৩ ব্যক্তির পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা। তিনি নিহত প্রত্যেকের পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল তুলে দেন। এ সময় তিনি শোকাতপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৪ মে দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় একটি বাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হন। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মাইন বিস্ফোরণে নিহতদের পরিবারকে সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাইন বিস্ফোরণে নিহত ৩ ব্যক্তির পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা। তিনি নিহত প্রত্যেকের পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল তুলে দেন। এ সময় তিনি শোকাতপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৪ মে দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় একটি বাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হন। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত