নোয়াখালী জেলা শহরের মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মেশানো ১৪২ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় ওজন বাড়াতে মাছে জেলি মেশানোর দায়ে ২ মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মাইজদী পৌর মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় ইসমাইল ও বাহার নামে দুই ব্যবসায়ীর চিংড়িতে বিষাক্ত জেলির অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে ১৪২ কেজি চিংড়ি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার ও জনস্বার্থবিরোধী এ কর্মকাণ্ডের দায়ে ওই দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
অভিযানে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন