সংবাদ

নাসিরনগরে ১২টি গাঁজা গাছসহ নারী গ্রেপ্তার

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম

নাসিরনগরে ১২টি গাঁজা গাছসহ নারী গ্রেপ্তার
পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি আয়েশা। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়িতে চাষ করা ১২টি গাঁজা গাছসহ আয়েশা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আয়েশা বেগম ওই গ্রামের মৃত ছিদ্দিক আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা-পুলিশের একটি দল ধরমন্ডল গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় আয়েশা বেগমের বাড়ি থেকে ১২টি গাঁজা গাছ জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

নাসিরনগরে ১২টি গাঁজা গাছসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়িতে চাষ করা ১২টি গাঁজা গাছসহ আয়েশা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আয়েশা বেগম ওই গ্রামের মৃত ছিদ্দিক আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা-পুলিশের একটি দল ধরমন্ডল গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় আয়েশা বেগমের বাড়ি থেকে ১২টি গাঁজা গাছ জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত