সংবাদ

চাঁদপুরে চাঁদাবাজির সময় ভুয়া ট্রাফিক পুলিশ আটক

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

চাঁদপুরে চাঁদাবাজির সময় ভুয়া ট্রাফিক পুলিশ আটক
চাঁদপুরে চালকদের হাতে ধরা পড়া ভুয়া ট্রাফিক পুলিশ সুমন গাজী। ছবি : সংবাদ

ট্রাফিক পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে সুমন গাজী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) শহরের পালবাজার এলাকা থেকে সিএনজি ও অটোরিকশা চালকেরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তার সুমনের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। স্থানীয় সূত্র জানায়, সুমন দীর্ঘদিন ধরে পালবাজার এলাকায় ট্রাফিক পুলিশের পরিচয় দিয়ে সিএনজি ও অটোরিকশা থামিয়ে চালকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন।

ঘটনার দিন সুমন প্রথমে নিজেকে ট্রাফিক পুলিশের সদস্য এবং পরে ‘নিরাপদ সড়ক’ আন্দোলনের কর্মী বলে দাবি করেন। তার কথাবার্তায় সন্দেহ হলে চালকেরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটকের পর সুমনের ডোপ টেস্ট করা হলে তিনি মাদকসেবী বলে প্রমাণিত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজির মাধ্যমে পাওয়া টাকা দিয়ে তিনি মাদক সেবন করতেন।

চাঁদপুর মডেল থানা-পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তার পরিচয় নিশ্চিত হয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

চাঁদপুরে চাঁদাবাজির সময় ভুয়া ট্রাফিক পুলিশ আটক

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ট্রাফিক পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে সুমন গাজী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) শহরের পালবাজার এলাকা থেকে সিএনজি ও অটোরিকশা চালকেরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তার সুমনের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। স্থানীয় সূত্র জানায়, সুমন দীর্ঘদিন ধরে পালবাজার এলাকায় ট্রাফিক পুলিশের পরিচয় দিয়ে সিএনজি ও অটোরিকশা থামিয়ে চালকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন।

ঘটনার দিন সুমন প্রথমে নিজেকে ট্রাফিক পুলিশের সদস্য এবং পরে ‘নিরাপদ সড়ক’ আন্দোলনের কর্মী বলে দাবি করেন। তার কথাবার্তায় সন্দেহ হলে চালকেরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটকের পর সুমনের ডোপ টেস্ট করা হলে তিনি মাদকসেবী বলে প্রমাণিত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজির মাধ্যমে পাওয়া টাকা দিয়ে তিনি মাদক সেবন করতেন।

চাঁদপুর মডেল থানা-পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তার পরিচয় নিশ্চিত হয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত