সংবাদ

আটকের পর রাহুল গান্ধী কোথায়, জানেন না নেতারা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম

আটকের পর রাহুল গান্ধী কোথায়, জানেন না নেতারা
দিল্লি পুলিশের হাতে আটক রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্র ও অখিলেশ যাদবসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে। তবে পুলিশ তাদের কোথায় নিয়ে গেছে, তা জানাচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের জবাব দাবি করছিলেন তারা।

বিকেল চারটার দিকে রাহুল গান্ধী এক্সে লেখেন, ‘আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে এসে গেছি। গতকাল ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের জবাব চাইতে এসেছি।’

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এমন অবস্থান কর্মসূচির ঘটনায় হকচকিত দিল্লি পুলিশ এক ঘণ্টার মধ্যে বহু গাড়ি নিয়ে লোককল্যাণ মার্গে পৌঁছে যায়। বিজেপির নেতারা অভিযোগ করেন, রাহুলদের কর্মসূচির কারণে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিপন্ন হচ্ছে। তবে কংগ্রেস নেতারা বলেন, তাদের অবস্থান কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

পুলিশ কর্মসূচি স্থল থেকে রাহুল গান্ধীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, তা কংগ্রেসকে জানাচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির নেতা পবন খেরা। তিনি বলেন, ‘পুলিশ আমাদের জানাতে চাইছে না, তারা রাহুলকে কোথায় নিয়ে যাচ্ছে।’

আটকের পর রাহুল গান্ধী আরও একটি বার্তা দেন। বিকেল পৌনে ছয়টায় ‘এক্সে’ দেওয়া ওই বার্তায় তিনি লেখেন, ‘ছাত্রদের ওপর হামলা প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদি মনে করেন, তিনি বিনা জবাবদিহিতে, বিনা ক্ষতিতে পার পেয়ে যাবেন। এবার তা হবে না। আমাদের ছাত্ররা সুবিচার পাক, এ কথা যারা বিশ্বাস করেন, সেই প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়কে আমি অনুরোধ করব এই ধরনায় শামিল হতে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আটকের পর রাহুল গান্ধী কোথায়, জানেন না নেতারা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত