আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সরকারি ছুটির সাথে সামঞ্জস্য রেখে বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার এক যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, এবারের ঈদে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা টানা ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। অথচ সংবাদপত্র বা গণমাধ্যমের ক্ষেত্রে মাত্র তিন দিনের ছুটি বরাদ্দ থাকে, যা অত্যন্ত বৈষম্যমূলক।
নেতৃবৃন্দ মনে করেন, সাংবাদিকদের সামাজিক ও পারিবারিক জীবনের কথা বিবেচনা করে এই ছুটির মেয়াদ বাড়ানো যৌক্তিক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঈদের ওই সময়ে সংবাদপত্র বিক্রির সাথে জড়িত হকাররাও ছুটিতে থাকেন, যার ফলে পত্রিকা বিলি করা সম্ভব হয় না।
এই বাস্তবতায় এবং বিগত ঈদুল আজহার উদাহরণ টেনে তারা জানান, সে সময় ডিআরইউর দাবির পরিপ্রেক্ষিতে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছিলো। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ বিবেচনায় নিয়ে ৫ দিনের ছুটির দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন