সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

প্রবাসীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস কুয়েত-কাতার-বাহরাইনের

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

প্রবাসীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস কুয়েত-কাতার-বাহরাইনের

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেছেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পৃথকভাবে তাকে ফোন করে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, টেলিফোনে আলাপকালে মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার মধ্যে সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের জানমালের নিরাপত্তা নিয়ে ঢাকা উদ্বিগ্ন ছিল। তবে তিন দেশের মন্ত্রীরাই ড. খলিলুর রহমানকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং এ ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, এই সংকটের সময়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসীদের খোঁজখবর নিয়মিত রাখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

কুয়েত, কাতার ও বাহরাইনের পক্ষ থেকে পাওয়া এই আশ্বাস প্রবাসীদের মাঝে স্বস্তি ফেরাবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান আঞ্চলিক অস্থিরতা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও ফোনালাপে আলোচনা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রবাসীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস কুয়েত-কাতার-বাহরাইনের

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত