সংবাদ

বৃষ্টির মধ্যে সুপারি গাছ কাটায় মহাবিপদ

জেলা বার্তা পরিবেশক, ভোলা
জেলা বার্তা পরিবেশক, ভোলা
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

বৃষ্টির মধ্যে সুপারি গাছ কাটায় মহাবিপদ
ছবি : সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বৃষ্টির মধ্যে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই মোশাররফ হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার টগবী ইউনিয়নের দালালপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে আবুল কালাম ও মোশাররফ বাড়ির সামনের বাগানে একটি সুপারি গাছ কাটছিলেন। অসাবধানতাবশত গাছটি হেলে গিয়ে পাশে থাকা বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এতে দুই ভাই-ই মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন।

প্রথমে তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত মোশাররফকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

টগবী ইউনিয়নের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় গাছটি ভিজে থাকায় এবং বিদ্যুতের লাইনের খুব কাছে হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বৃষ্টির মধ্যে সুপারি গাছ কাটায় মহাবিপদ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বৃষ্টির মধ্যে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই মোশাররফ হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার টগবী ইউনিয়নের দালালপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে আবুল কালাম ও মোশাররফ বাড়ির সামনের বাগানে একটি সুপারি গাছ কাটছিলেন। অসাবধানতাবশত গাছটি হেলে গিয়ে পাশে থাকা বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এতে দুই ভাই-ই মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন।

প্রথমে তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত মোশাররফকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

টগবী ইউনিয়নের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় গাছটি ভিজে থাকায় এবং বিদ্যুতের লাইনের খুব কাছে হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত