সংবাদ

স্বরূপকাঠি পৌরসভার বাজেট ঘোষণা

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:০৯ পিএম

স্বরূপকাঠি পৌরসভার বাজেট ঘোষণা
ছবি : সংবাদ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার মিলনায়তনে আয়োজিত এক সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত এই বাজেট ঘোষণা করেন।

বাজেট বিবরণী অনুযায়ী, পানি সরবরাহ শাখাসহ রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা। এর বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৪৯ টাকা। রাজস্ব খাতে ৫১ লাখ ৪১ হাজার ৯১ টাকা উদ্বৃত্ত থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে উন্নয়ন খাতে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকা। এ খাতে ৪২ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৩১০ টাকা ব্যয় ধরা হয়েছে। ফলে উন্নয়ন খাতে ৫০ লাখ ৮০ হাজার ৭৮১ টাকা উদ্বৃত্ত থাকবে।

বাজেটে উন্নয়ন খাতের সম্ভাব্য আয়ের প্রধান উৎস হিসেবে সরকারি অনুদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (সিটিসিআরপি) থেকে সর্বোচ্চ ৪০ কোটি টাকা প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ ছাড়া উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২ কোটি ৪০ লাখ টাকা এবং নগর অবকাঠামো উন্নয়ন ও কোভিড-১৯ পরবর্তী পুনরুদ্ধার প্রকল্প থেকেও বড় অংকের বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব সাইফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

স্বরূপকাঠি পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত