সংবাদ
সংবাদ

প্রবন্ধ

আবু ইসহাকের কথাসাহিত্য: মানবিক চেতনার শিল্পিত প্রয়াস

নূর-ই আলম সিদ্দিকী
নূর-ই আলম সিদ্দিকী
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম

আবু ইসহাকের কথাসাহিত্য: মানবিক চেতনার শিল্পিত প্রয়াস
আবু ইসহাক / জন্ম: ১ নভেম্বর ১৯২৬; ১৬ ফেব্রুয়ারি ২০০৩

বাংলা সাহিত্যে আবু ইসহাক একজন শক্তিমান কথাকোবিদ। স্বীয় সৃষ্টিসম্ভারে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় পরিচয় ও তার আনুষঙ্গিক দিক তার ছোটগল্পের একটি অন্যতম প্রান্তর। শিল্পনির্মাণের অসামান্য কৌশলে মুসলমান সমাজের বিশ্বাস, সংস্কার, সামাজিক অবস্থান, মনস্তাত্ত্বিক সংকট, জীবন-সংগ্রাম এবং একইসঙ্গে তাদের আত্মপরিচয়ের দ্বান্দ্বিক স্বরূপকে মুন্সিয়ানার সঙ্গে তার গল্পের বুননে দৃশ্যমান করেছেন। যৌক্তিকভাবেই তার ছোটগল্পে তাই প্রতিফলিত হয়েছে মুসলিম সমাজের জীবনচিত্রে এবং সে সমাজের অন্তর্গত বিশ্বাস, বাস্তবতা, ধর্মীয় আদর্শ এবং সামাজিক আচরণ আর ব্যক্তি মানুষের আকাঙ্ক্ষার সামষ্টিক অনুশাসনের সংঘাত। আবু ইসহাকের গল্পে মুসলিম চেতনার অন্তর্দ্বান্দ্বিকতা বলতে মুসলমান সমাজের ভেতরের সক্রিয় পরস্পরবিরোধী বিশ্বাস, মূল্যবোধ, সংস্কার, উৎকণ্ঠা ও জীবন বাস্তবতার অভিঘাত এবং তার প্রতিক্রিয়ার টানাপড়েনকে অভিযোজিত করে।

বিষয়টির অন্তর্নিহিত প্রেক্ষাপট তার গল্পের আলোকে বিচার করতে তাই ধর্মীয়, সমাজতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক স্তর বিশ্লেষণ অনিবার্য বিবেচ্য হয়ে ওঠে। কেননা সমাজ জীবনে মানুষের সম্পর্কের মধ্যে এই তিনটি বিষয়ে একটি অন্যটিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। ব্যক্তি ও সমাজ জীবনে মানুষের শুভ-অশুভেরে দ্বন্দ্ব সময়ের পিঠে ধর্মের সঙ্গে ধর্মাচরণের, নৈতিকতার সঙ্গে স্বার্থপরতার, আধুনিকতার সঙ্গে প্রথাগত মানসিকতা এবং মানবিকতার সঙ্গে সামাজিক গোঁড়ামির বাস্তব সংঘাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। গল্পকার তাঁর গল্পের অধিকাংশ ঘটনাকে ঘনরূপ চিত্রায়ণে মুসলিম সমাজের সংকটকে শুধু বাইরে থেকে বিচার করার দুর্বলতা পরিহার করেন। গল্পের প্লটকে তাই পিনবদ্ধ করার প্রয়াস পেয়েছেন সামাজের অন্তর্গত জীবন প্রবাহের জটিল ও কূটিল দিক উন্মোচনের মধ্য দিয়ে। গল্পের আলেখ্যে মুসলিম চেতনাকে আবু ইসহাক একরৈখিক ভাষ্যে কোনো স্থির সত্তা হিসেবে রেখায়িত করেননি। বরং তাঁর বিপরীত মুখে পরিবর্তনশীল, দ্বিধাগ্রস্ত ও আত্মসংঘাতময় সামাজিক মনস্তত্ত্বে প্রতিবাদিত করেছেন।

এ গল্পকারের গল্পের চিত্রিত মুসলিম সমাজকে বুঝতে হলে বিশ শতকের মধ্যকার পূর্ব বাংলার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার ওপর দৃষ্টি নিবদ্ধ প্রয়োজন। ১৯৪০ থেকে ১৯৬০ দশক অবধি বাংলার গ্রামীণ মুসলমান সমাজ ব্যাপক ভাঙচুর তথা বহুমাত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে ধাবিত হয়। ঔপনিবেশিক শাসনের প্রান্তিক পর্যায়ে সংঘটিত হয় দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক উত্তেজনা ও দেশভাগের মতো মারাত্মক বিপর্যয়। ঠিক তার হাত ধরেই সমাজ জীবনে দেখা দেয় অর্থনৈতিক বৈষম্য, ভূমিস্বত্বের সংকট, শিক্ষার সীমাবদ্ধতা এবং ধর্মীয় সংস্কার। উদ্ভূত এই সমস্যা মানুষের জীবন চেতনাকে প্রবল ও গভীরভাবে প্রভাবিত করে। গল্পকার সে সময়ের জীবনকে কেবল দৃশ্যের সমাহার হিসেবে চিহ্নিত করেননি। বরং নিরিখ দিয়েছেন মুসলমান সমাজের মানসিক পরিস্থিতির অনুচিত্তনকে। একই সমেেয়এ জাতির চেতনায় আধুনিক শিক্ষা প্রসারের ব্যাকুলতা এবং সমাজ জীবনে মর্যাদা অর্জন ও অর্থনৈতিক স্বাচ্ছন্দ অর্জনে বেশ তৎপরতা লক্ষ করা যায়।

কিন্তু এ তাড়নার মধ্যেই তারা বহন করতে থাকে দীর্ঘদিনের লোকবিশ্বাস, কুসংস্কার, পিতৃতান্ত্রিক কর্তৃত্বের আবহে ধর্মীয় অনুশাসনের প্রচলিত ধারণায় অভ্যস্ততার পিছুটান। বিধৃত ঐতিহাসিক প্রতিবেশের মধ্যে আবু ইসহাকের গল্পের চরিত্রগুলো নিজেদের অস্তিবাচক ও নেতিবাচক ক্রিয়া-প্রতিক্রিয়ার পালে যথেষ্ট বেগ সঞ্চার করে। ফলে সেখানে ধর্মীয় পরিচয় যেমন পরিলক্ষিত হয়, ঠিক তেমনি সেখানে স্পষ্ট ধরা পড়ে অন্তরালে থাকা তাদের সামাজিক ক্ষমতা, অর্থনৈতিক স্বার্থ ও ব্যক্তিগত স্বেচ্ছাচারের বাড়াবাড়ির উল্লম্ফন। এ প্রসঙ্গে সমালোচক বলেন— ‘তিনি তার গল্পে দেখিয়েছেন গ্রামের মানুষের সামর্থ্য আছে, আছে সম্ভাবনা কিন্তু এরা বন্দী এদের সংস্কারের কাছে, ধর্মান্ধতার কাছে, সমাজের ক্ষমতাধর ব্যক্তির কাছে। অশিক্ষা, কুশিক্ষা আর কুসংস্কারের কারণে ক্রমেই এদের অসহায়ত্ব বাড়ছে এবং একটি বন্দী সমাজ প্রতিবেশের মধ্যেই এরা তলিয়ে যাচ্ছে।’ পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ছোবলে মানুষ দ্রুত বিত্তহীন ও অসহায় হতে থাকে। অসহনীয় দারিদ্র্য চেপে ধরে তাদের জীবনকে। এই দরিদ্র জীবন সংগ্রামে সম্বলহীন মানুষের যে দুর্ভোগ লেখক নিজে দেখেছেন তাকেই কাহিনির ক্যানভাসের কথা মালায় তুলে এনেছেন পরম যত্নে। যেখানে প্রতিমুহূর্তে মানুষ ক্লেদাক্ত জীবন উত্তরণের চেষ্টায় ব্যস্ত থাকে। কিন্তু প্রতিকূল প্রতিবেশ অতিক্রম করতে গিয়ে তারা ভুলে যেতে বাধ্য হয় তার আজন্ম লালিত ধর্মের পরিশীলিত বোধ। উপন্যাসের ভাষায়— ‘হাতে পায়ে তাকত থাকতে কেন সে না খেয়ে মরবে? ক্ষুধার অন্ন যার নেই তার আবার কিসের পর্দা, কিসের কি? সে বুঝেছে জীবন রক্ষা করাই ধর্মের প্রথম ও শ্রেষ্ঠ মূলমন্ত্র। জীবন রক্ষা করতে ধর্মের যে কোনো অপ-আক্রমণের বিরুদ্ধে সংগ্রাম করতে সে প্রস্তুত। উদরের আগুন নিভাতে দোযখের আগুনে ঝাঁপ দিতেও তার ভয় নেই।’ (সূর্যদীঘল বাড়ি)

জীবন সংগ্রামে জয়ী হতে চায় জয়গুন। কিন্তু পরিবার থেকে পাওয়া ধর্মের অনুশাসন তাকে পিছনে টেনে ধরে। ফলে নিজের অজান্তে সংকুচিত হয়ে পড়ে সে। কিন্তু নিজকে রক্ষার তাগিদ ও বাচ্চাদের বাঁচানোর তাড়না ব্যাকুল জয়গুন ধর্মের অনুশাসন ভুলে যায় মুহূর্তে। অন্যদিকে সমাজের হতদরিদ্র মানুষকে নিপীড়ন করার অদৃশ্য শক্তি গল্পকার দেখতে পান। তার মধ্যে তিনি লক্ষ করেন সাধারণ মানুষের বাঁচার দুর্বার বাসনা ও সম্ভাবনার অমিত তেজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই অপার সম্ভাবনা থাকার পরও তারা প্রচলিত সংস্কার, ধর্মহীনতা এবং ক্ষমতাবানদের দাপটের কাছে প্রতিনিয়ত অসহায় হয়ে পড়ে। গল্পকার আবু ইসহাক মর্মন্তুদ সময়ের এ পাঠাতনে দাঁড়িয়েই মুসলিম চেতনার অন্তর্দ্বন্দ্বের আলেখ্য নির্মাণে সচেষ্ট ও সন্নিষ্ঠ থেকেছেন।

মুসলিম সমাজের ধর্ম পালনে অন্যতম একটি গভীর সংকট হলো ধর্মের সঙ্গে লোকজ কুসংস্কারের মিশ্রণ। অধিকাংশ মানুষ বুঝতে চান না লোকবিশ্বাসের সব উপাদান ধর্ম বিশ্বাসের অংশ নয়। ‘আবর্ত’ গল্পটিতে লেখক কুসংস্কারের কাছে মানবতার পরাজয়কে আলোকিত করেছেন। গল্পে ইউনুস ও নূরজাহানের প্রতিপক্ষ ওমর আলী মোড়ল জঘন্য কৌশলে দুটি ছেলে-মেয়ের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছেন। লেখক তার গল্পের নিপুণ ও তীক্ষ্ম ভাষ্যের ভেতর দিয়ে গ্রামীণ মুসলিম সমাজের কুসংস্কারভরা অমানবিক দুর্বিপাককে সামনে এনেছেন। উত্তরাধিকার সূত্রে পৈতৃক জমি নিয়ে চাচা ওমর আলীর জটিলতা নূরজাহান ও ইউনুসের প্রেমের সম্পর্কে মনস্তাত্ত্বিক সংঘাত তৈরি করে।

নূরজাহানের ব্যক্তিগত বাসনা, ভালোবাসা ও মানসিক যন্ত্রণাকে সমাজ স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। অপকৌশল বিদ্ধ করে ওমর আলী নূরজাহানকে বিয়ে করে। এক্ষেত্রে নূরজাহানের প্রতিবাদী আচরণকে সমাজ পাগলামি তথা ভূতের আসর বলে অপপ্রচার চালায়। পরিণতিতে তথাকথিত চিকিৎসার নামে নদীতে তাকে একশোবার ডুব দেবার ফতোয়া দেয় হয়। শাস্তি প্রতিপালন করতে গিয়ে নূরজাহানের মৃত্যু ঘটে। গল্পটিতে ধর্মের সংকটকে ধর্মীয় আদর্শের সংকটে নয়, বরং ধর্মীয় আদর্শ যথাযথ উপলব্ধির অক্ষমতাকে লেখক রূপায়িত করেছেন অসামান্য দক্ষতায়।

‘জোঁক’ গল্পে ধর্মীয় ভ্রাতৃত্বের সঙ্গে অর্থনৈতিক সংঘাতকে নিরূপিত করেছেন গল্পকার। ইসলামের নৈতিকতায় প্রতিবেশীর অধিকার রক্ষার তাগিদ স্পষ্টভাবে দেয়া আছে। কিন্তু আলোচিত গল্পে আমরা এই সমাজের ওসমানের মতো অসহায় মানুষদের চৌধুরীদের শোষণের শিকার হবার নির্মমতা প্রত্যক্ষ করি। করিম গাজীর প্রেরণায় ওসমানীরা জেগে উঠলেও তারা বুঝতে পারে তাদের বঞ্চিত হবার মূল কারণ। ফলে মুসলিম সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এক বৃহত্তর শ্রেণিসংগ্রামে পরিণত হয়। ‘জোঁক’ গল্প তাই শুধু অর্থনৈতিক শোষণের মধ্যে আর সীমাবদ্ধ থাকে না। এই সংকটের ভেতর লেখক ধর্মীয় সম্প্রদাযয়ের আড়ালে লুকিয়ে থাকা শ্রেণি বৈষম্যের কুৎসিত রূপকে দৃশ্যমান করেছেন।

গল্পকারের গল্পে মুসলিম সমাজ চেতনা কোনো স্থবির সামাজিক সত্তা নয়। সেখানে আছে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং আছে সে পরিবর্তনকে গ্রহণের দ্বিধা ও প্রতিরোধ মানসিকতা। দাম্পত্য জীবনের জটিলতার ভেতর দিয়ে প্রবাহিত ‘প্রতিষেধক’ গল্পে সেঁটে আছে প্রেম, জীবন জটিলতা, বিজ্ঞান চেতনা ও ধর্মীয় অনুভবে নারীর অধিকার আদায়ের দৃপ্ত ঘোষণা। দুই সন্তানের জনক আফতাব অর্থ-বিত্তের প্রভাবে দ্বিতীয় বিবাহের জন্য মন স্থির করে। স্ত্রী আতিয়ার মতামত উপেক্ষা করে বিয়ের দিনও ধার্য হয়। স্বামীকে বিবাহের সিদ্ধান্ত থেকে ফেরানোর চেষ্টায় ব্যর্থ আতিয়া অস্থির না হয়ে নিজেও দ্বিতীয় বিয়ের ঘোষণা দেয়। আতিয়ার এ সিদ্ধান্তে স্বামী আফতা শুরুতে রসিকতা মনে করলেও বাস্তবতা একেবারেই উল্টো। আতিয়ার দৃঢ় সিদ্ধান্তে আফতাব এক সময় ঘাবড়ে যায়।

ইসলাম ধর্মে পুরুষের একাধিক বিয়ের প্রসঙ্গ টেনে আতিয়া জানিয়ে দেয়— ‘শোনো, একজন স্ত্রীলোকের চারজন স্বামী হলে সন্তানের পিতৃত্ব নিয়ে গোল বাঁধবে, কার সন্তান কোনটি চেনা যাবে না— এই যুক্তিতে চৌদ্দ শ বছর আগে পুরুষের চারটে বিয়ে দেয়া হয়েছে, মেয়েদের দেয়া হয়নি। এটা বিজ্ঞানের যুগ। এ যুগে একাধিক স্মামীর সন্তানদের চিনে বের করা মোটেও কষ্টকর নয়। সন্তানের রক্ত পরীক্ষা করলেই জানা যাবে, কে কার সন্তান।’ আতিয়ার দ্বিতীয় বিবাহের ঘোষণা মূলত একজন নারীর আত্মমর্যাদা, সমানাধিকার ও ব্যক্তিস্বাতন্ত্র্য প্রতিষ্ঠার মনস্তাত্ত্বিক প্রতিবাদ। গল্পটিতে গল্পকার আতিয়ার স্বামীর বহুবিবাহের বিরোধিতাকারী না হয়ে বরং পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদী হবার এক শক্তিশালী শিল্পিত প্রতিমূর্তি নির্মাণ করেছেন।

‘দাদির নদী দর্শন’ গল্পটি মনস্তাত্ত্বিক অন্তর্দ্বান্দ্বিক চেতনার একটি অন্যতম শিল্প দর্শন। এই গল্পে গল্পকার দাদির মনের অন্ধকার প্রকোষ্ঠে সঞ্চিত বিশ্বাস, সংস্কার, ভয়, কর্তৃত্ববোধ ও আত্মপ্রবঞ্চনার জটিল মনস্তত্ত্ব নিখুঁত শিল্পের বয়ানে গেঁথেছেন। দাদির চরিত্রের দৃঢ় মানসিক অনমনীয়তা কোনো বিচ্ছিন্ন ব্যক্তিমানুষের বৈশিষ্ট্য নয়। বরং এটি মূলত রক্ষণশীল সমাজ-ব্যবস্থার দীর্ঘকালীন মনস্তাত্ত্বিক অভিঘাতের প্রতিফল। দাদির কাছে ধর্মীয় বিশ্বাস একদিকে যেমন আত্মপরিচয়ের মাধ্যম, অন্যদিকে ঠিক তেমনি বিশ্বাসের সংকীর্ণতা, মুক্তবুদ্ধি ও জীবন অভিজ্ঞতার স্পর্শকাতর সীমাবদ্ধতার প্রক্ষেপণ। সঙ্গত কারণেই দাদির  নদী দর্শনের ব্যর্থতা তথা শুধু প্রকৃতির সঙ্গে তার পরিচয়হীনতা নয় বরং বৃহত্তর জীবনের সঙ্গে বিশাল দূরত্বের ব্যাকুল আশংসন। গল্পকার গল্পের মধ্যে দাদির মনস্তত্ত্বকে ব্যক্তিগত বৈশিষ্ট্যের সীমানায় শৃঙ্খলিত করেননি। পক্ষান্তরে স্পষ্টভাবে তাকে একটি সমাজের অবরুদ্ধ চেতনা দ্বন্দ্বকে ব্যক্তি মানুষের প্রতিচ্ছবির শিল্পভাষ্যে উত্তীর্ণ করেছেন।

কথাসাহিত্যিক আবু ইসহাকের গল্পে মুসলিম চেতনার অন্তর্দ্বান্দ্বিকতা মূলত একটি সমাজের আত্মপরিচয় অনুসন্ধানের আলেখ্য। তার গল্পের বেদিমূলে মুসলমানগণ ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী, সামাজিক ঐতিহ্যে আবদ্ধ, অর্থনৈতিক বাস্তবতায় বিপর্যস্ত এবং মনস্তাত্ত্বিকভাবে দ্বিধাবিভক্ত। এ সম্প্রদায়ের মানুষগুলোর একদিকে রয়েছে নৈতিকতা, ধর্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধের আকাঙ্ক্ষা; আবার অন্যদিকে রয়েছে স্বার্থপরতা, কুসংস্কার, ক্ষমতার দম্ভ, লোভ এবং সামাজিক আধিপত্যের প্রবণতা। লেখক এই দুই বিপরীত প্রবণতাকে পাশাপাশি স্থাপন করে মুসলিম সমাজের ভেতরকার অসঙ্গতি ও আত্মবিরোধকে উন্মোচন করেছেন। এবং তার সাহিত্যকর্মের বড় সাফল্য হলো, তিনি মুসলমান সমাজের সংকটকে ধর্মের সংকট হিসেবে কোনোভাবেই দেখেননি। বরং তিনি তা দেখেছেন মানুষের বিবেক, নৈতিকতা ও সামাজিক সম্পর্কের সংকট হিসেবে। সঙ্গত কারণেই তার গল্পে ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের মানবিক পরিচয়ের দিকটি বিশেষভাবে প্রস্ফুটিত হয়েছে।

আলোচনার প্রান্তিক পরিবেশনায় তাই এ কথা সততই বলা যায়, আবু ইসহাকের গল্পে মুসলিম চেতনার অন্তর্দ্বান্দ্বিকতা তাই কোনো ধর্মীয় সম্প্রদায়ের আত্মবিরোধের নিছক বিবৃতি মাত্র নয়। পক্ষান্তরে তা একটি ধর্মীয় আদর্শ ও সামাজিক বাস্তবতার মধ্যবর্তী ব্যবধান অতিক্রম করে মানুষের নৈতিক ও মানবিক সত্তায় উন্নীত করার এক অসামান্য শিল্পিত প্রয়াস। শিল্প-প্রকৃতির প্রান্তীয় অভিমতে তাই একথা স্পষ্টত হয়ে ওঠে, সাহিত্যিক আবু ইসহাকের গল্প কেবল একটি নির্দিষ্ট সময়ের মুসলিম সমাজের দলিল নয় বরং সেটি সমাজের আত্মশুদ্ধি, বিবেকের জাগরণ এবং মানব মুক্তির এক সমৃদ্ধ সাহিত্যিক ভাষ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আবু ইসহাকের কথাসাহিত্য: মানবিক চেতনার শিল্পিত প্রয়াস

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত