সংবাদ

কোটা আন্দোলন থেকেই গণঅভ্যুত্থানের সূত্রপাত: পটুয়াখালীতে নূর

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১০:২৩ এএম

কোটা আন্দোলন থেকেই গণঅভ্যুত্থানের সূত্রপাত: পটুয়াখালীতে নূর
পটুয়াখালীর দুমকিতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নূর। ছবি : সংবাদ

কোটা সংস্কার আন্দোলন থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয় এবং সেটি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেওয়ায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নূরুল হক নূর।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ (জিওপি) দুমকি উপজেলা শাখা এই সভার আয়োজন করে।

নূরুল হক নূর বলেন, ‘কোটা সংস্কারের দাবি থেকে যে আন্দোলনের শুরু, তা সাধারণ মানুষের সমর্থনে এক বিশাল গণআন্দোলনে রূপ নেয়। এর ফলে দেশে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হলো গণতন্ত্র, সুশাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা।’ জনগণের ন্যায্য অধিকার আদায়ে তার দল ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

দুমকি উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মুন্না ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দীন বাহার, দুমকি প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ, জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল খান প্রমুখ। সভায় স্থানীয় সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা দেশ গঠনে জনসম্পৃক্ত রাজনীতি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

কোটা আন্দোলন থেকেই গণঅভ্যুত্থানের সূত্রপাত: পটুয়াখালীতে নূর

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত