সংবাদ

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশে কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেন। এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি। শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ ও জ্বালানি দক্ষতা উন্নয়ন। বন সংরক্ষণ এবং দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানো।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে একটি বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। একই সাথে কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার (ডাটাবেজ) গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন তিনি।

কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কাজের গতিশীলতা ও সমন্বয় জোরদার করতে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কার্বন নিঃসরণ কমাতে সরকারের কার্যকর পদক্ষেপগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করা গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত