সংবাদ

ইসলামপুরে নদীভাঙন আতঙ্কে বিনিদ্র রাত পার করছেন এলাকাবাসী

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

ইসলামপুরে নদীভাঙন আতঙ্কে বিনিদ্র রাত পার করছেন এলাকাবাসী
ভাঙনঝুঁকিতে থাকা বসতবাড়ি নিয়ে দুশ্চিন্তায় নদীপাড়ের বাসিন্দারা। ছবি : সংবাদ

জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানী নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর স্রোত বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের তীব্রতায় নদীপাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক ও দুশ্চিন্তা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া এলাকায় দশানী নদীর তীরবর্তী এলাকার ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে বহু বসতবাড়ি ও আবাদি জমি ভাঙনঝুঁকিতে রয়েছে। বর্ষার শুরুতেই নদীর এমন রুদ্রমূর্তি দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বলেন, ‘নদী যেভাবে ভাঙছে, যেকোনো সময় আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাবে। আতঙ্কে রাতে চোখে ঘুম নেই।’ সাবেক ইউপি সদস্য বদর আলীও একই ধরনের শঙ্কা প্রকাশ করেন।

স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম জানান, বোলাকীপাড়া গ্রামের পাতারু বাড়ি থেকে জবেদ আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে অনেক এলাকা হারিয়ে যাবে।

ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলাসহ স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

ইসলামপুরে নদীভাঙন আতঙ্কে বিনিদ্র রাত পার করছেন এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানী নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর স্রোত বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের তীব্রতায় নদীপাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক ও দুশ্চিন্তা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া এলাকায় দশানী নদীর তীরবর্তী এলাকার ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে বহু বসতবাড়ি ও আবাদি জমি ভাঙনঝুঁকিতে রয়েছে। বর্ষার শুরুতেই নদীর এমন রুদ্রমূর্তি দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বলেন, ‘নদী যেভাবে ভাঙছে, যেকোনো সময় আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাবে। আতঙ্কে রাতে চোখে ঘুম নেই।’ সাবেক ইউপি সদস্য বদর আলীও একই ধরনের শঙ্কা প্রকাশ করেন।

স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম জানান, বোলাকীপাড়া গ্রামের পাতারু বাড়ি থেকে জবেদ আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে অনেক এলাকা হারিয়ে যাবে।

ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলাসহ স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত