সংবাদ

উখিয়ায় ড্রামের ভেতর মিলল ১ লাখ ১০ হাজার ইয়াবা, আটক ১

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম

উখিয়ায় ড্রামের ভেতর মিলল ১ লাখ ১০ হাজার ইয়াবা, আটক ১
মাদকসহ আটক নারীকে থানায় হস্তান্তর। ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামে সুকৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ সময় শাকিলা শারমিন রেশমী (২২) নামে ১ নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

এর আগে সোমবার (৬ জুলাই) বিকেল পৌনে ৪ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক শাকিলা শারমিন রেশমী ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজিরপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শাকিলা শারমিনকে আটক করা হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

র‍্যাব আরও জানায়, পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সেখানে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আটক ব্যক্তিসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

উখিয়ায় ড্রামের ভেতর মিলল ১ লাখ ১০ হাজার ইয়াবা, আটক ১

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামে সুকৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ সময় শাকিলা শারমিন রেশমী (২২) নামে ১ নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

এর আগে সোমবার (৬ জুলাই) বিকেল পৌনে ৪ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক শাকিলা শারমিন রেশমী ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজিরপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শাকিলা শারমিনকে আটক করা হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

র‍্যাব আরও জানায়, পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সেখানে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আটক ব্যক্তিসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত