সংবাদ

নদীভাঙ্গন প্রতিরোধ ও তীর সংরক্ষণে আগ্রহী নেদারল্যান্ডস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম

নদীভাঙ্গন প্রতিরোধ ও তীর সংরক্ষণে আগ্রহী নেদারল্যান্ডস

বাংলাদেশে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে নেদারল্যান্ডস সরকার কাজ করতে আগ্রহী।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এ আগ্রহ প্রকাশ করেন।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের সুদৃঢ় সম্পর্ক বিরাজমান।" পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে পানি সম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।" বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

নেদারল্যান্ডসের রাষ্টদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস ব-দ্বীপ এবং ভূ-প্রকৃতিগতভাবে উভয়ের মধ্যে মিল রয়েছে। বাংলাদেশে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে তার সরকার কাজ করতে আগ্রহী বলে তিনি জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নদীভাঙ্গন প্রতিরোধ ও তীর সংরক্ষণে আগ্রহী নেদারল্যান্ডস

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে নেদারল্যান্ডস সরকার কাজ করতে আগ্রহী।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এ আগ্রহ প্রকাশ করেন।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের সুদৃঢ় সম্পর্ক বিরাজমান।" পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে পানি সম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।" বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

নেদারল্যান্ডসের রাষ্টদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস ব-দ্বীপ এবং ভূ-প্রকৃতিগতভাবে উভয়ের মধ্যে মিল রয়েছে। বাংলাদেশে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে তার সরকার কাজ করতে আগ্রহী বলে তিনি জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত