সংবাদ

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, যুবলীগের দুজন আটক

প্রতিনিধি , সাভার (ঢাকা)
প্রতিনিধি , সাভার (ঢাকা)
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, যুবলীগের দুজন আটক
পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই সন্দেহভাজন। ছবি : সংবাদ

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের ২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৪ টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (৫২) এবং যুবলীগ কর্মী মো. সজীব (৩২)। তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তাদের আজ মঙ্গলবার (৭ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, আটক ব্যক্তিদের ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে এই বিস্ফোরণের ঘটনার প্রকৃত রহস্য ও পরিকল্পনাকারীদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, যুবলীগের দুজন আটক

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের ২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৪ টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (৫২) এবং যুবলীগ কর্মী মো. সজীব (৩২)। তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তাদের আজ মঙ্গলবার (৭ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, আটক ব্যক্তিদের ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে এই বিস্ফোরণের ঘটনার প্রকৃত রহস্য ও পরিকল্পনাকারীদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত