সংবাদ

টোকেন নিয়েও জরিমানা, বিপাকে ইজিবাইক চালকেরা

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

টোকেন নিয়েও জরিমানা, বিপাকে ইজিবাইক চালকেরা
রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : সংবাদ

দেশজুড়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা বাড়লেও এসব যানবাহনের জন্য এখনো কোনো জাতীয় নীতিমালা বা নিবন্ধন ব্যবস্থা চূড়ান্ত হয়নি। এই আইনি অস্পষ্টতার মধ্যেই বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ইজিবাইকের টোকেন নবায়ন করছে। তবে চালকদের অভিযোগ, টোকেন থাকার পরও লাইসেন্সের নামে তাদের জরিমানা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ইজিবাইকের জন্য দ্রুত নীতিমালা প্রণয়ন, প্রকৃত চালক ও মালিকদের অনুমোদন প্রদান এবং টোকেনের নামে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বরিশাল জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের ষষ্ঠ তফসিল অনুযায়ী ইজিবাইকের ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করা প্রয়োজন। যানের নকশা নির্ধারণ, চালকদের প্রশিক্ষণ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত পেশাজীবীদের অনুমোদনের ব্যবস্থা করতে হবে। স্থায়ী নীতিমালা হওয়ার আগপর্যন্ত লাইসেন্সের নামে জরিমানা ও প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে।

সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে–সিটি করপোরেশনের উদ্যোগে ইজিবাইকের জন্য রিচার্জিং স্টেশন স্থাপন, পরিবেশবান্ধব উপায়ে ব্যাটারি বিনষ্ট করার ব্যবস্থা, নির্দিষ্ট স্ট্যান্ড ও চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ। একই সঙ্গে সরকার প্রস্তাবিত ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সংগঠক শহিদ শেখ, রমজান আকন, মো. মনির, আইউব আলী প্রমুখ।

এ বিষয়ে বরিশাল ও খুলনা অঞ্চলের বিআরটিএ পরিচালক জিয়াউর রহমান বলেন, বর্তমান আইন অনুযায়ী বিআরটিএ কেবল জ্বালানিচালিত (পেট্রোল, ডিজেল ও অকটেন) যানের নিবন্ধন দিতে পারে। ব্যাটারিচালিত যান বিআরটিএর নিবন্ধন কাঠামোর অন্তর্ভুক্ত নয়। ফলে এ নিয়ে কোনো চূড়ান্ত নীতিমালা এখনো কার্যকর হয়নি।

অন্যদিকে সিটি করপোরেশন সূত্র জানায়, শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের তথ্য সংরক্ষণের স্বার্থে সাময়িকভাবে টোকেন নবায়নের ব্যবস্থা রাখা হয়েছে। তবে চালকদের অভিযোগ, জাতীয় ও স্থানীয় কর্তৃপক্ষের এই দ্বৈত অবস্থানের কারণে তারা প্রতিনিয়ত আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

টোকেন নিয়েও জরিমানা, বিপাকে ইজিবাইক চালকেরা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত