ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুমন শেখ (২৫) নামের এক যুবক নিহতের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া গ্রামের শফিকুল ইসলাম মোল্লা (৪০), রবিউল মাতব্বর (৩০), তানজির (৩২) এবং ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের নাসির আলী (৩০)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত ৩০ জুন আধিপত্য বিস্তার ও আগের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন সুমন শেখ। এ ঘটনায় নিহতের বাবা মিলন শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪-৫ মাস আগে হাসামদিয়া গ্রামের কয়েকজন যুবক কাপুড়িয়া সদরদী গ্রামের কয়েকজনকে মারধর করেন। বিষয়টি তখন মীমাংসা হলেও ওই ঘটনার জেরে গত ৩০ জুন সন্ধ্যায় ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এক্সপ্রেসওয়ে এলাকায় ৫টি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুমন শেখ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
/

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন