সংবাদ

ফেনীর ছাগলনাইয়ায় ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২
আটক হওয়া মো. ইসলাম ও মো. ইসলাম। ছবি : সংবাদ

ফেনীর ছাগলনাইয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ৭০০টি ইয়াবা বড়ি ও ৮ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৬ জুলাই) রাতে ও বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা ও দুমঘাট এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মো. ইসলাম (৫০) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার সাব্বির আহমদ সবুজ (৩২)।

ডিএনসি সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় চেকপোস্ট বসায় ডিএনসির একটি দল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ইস্কয়ার পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. ইসলামের কাছ থেকে ১ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার দুমঘাট ব্রিজের উত্তর পাশে তল্লাশি চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ সাব্বির আহমদ সবুজকে আটক করা হয়। ডিএনসির উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায়ও ছাগলনাইয়া থানায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ফেনীকে মাদকমুক্ত রাখতে তাদের এই চিরুনি অভিযান প্রতিদিন অব্যাহত রয়েছে। মাদকের সরবরাহ বন্ধের পাশাপাশি তারা সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সভা-সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রমকেও সমান গুরুত্ব দিচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ফেনীর ছাগলনাইয়ায় ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত